ইসলামী ব্যাংক যশোর জোনের শরীআ’হ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যশোর জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক মো. কামরুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ব্যাংকের শরী’আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
যশোর জোনপ্রধান মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা ও মো. শামসুদ্দোহা। যশোর জোনের শাখাপ্রধান, নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
(এসআর /৯ সেপ্টেম্বর ২০২০)



