শিবপুরে নবাগত ইউএনও ও এসিল্যান্ডকে বরণ করে নিলেন স্থানীয় সাংবাদিকরা
বিনিয়োগবার্তা, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কাবিরুল ইসলাম খান ও সহকারী কর্মকর্তা ভূমিকা (এসিল্যান্ড) শ্যামল চন্দ্র বসাককে ফুল দিয়ে বরণ করে নিলেন স্থানীয় সাংবাদিকরা।
এ উপলক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনস্থ শিবপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সোডা অনুষ্ঠিত হয়।
শিবপুর প্রেসক্লাবের আহ্বায়ক আলম খানের সভাপতিত্বে সভায় উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপজেলায় সদ্য ষোগদানকৃত ইউএনও ও এসিল্যান্ডের কাছে তাদের বিভিন্ন সমস্যা, সমস্যা থেকে উত্তরণের পথ ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
এসময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম নূরচান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দৈনিক সময়ের আলো পত্রিকার শিবপুর প্রতিনিধি শেখ মানিক, দৈনিক যায়যায়দিনের শিবপুর প্রতিনিধি আরিফ হাসান, আমাদের সময় শিবপুর প্রতিনিধি মোমেন খান, সাপ্তাহিক বর্তমান যোগাযোগ পত্রিকার প্রতিনিধি এ এইচ আবিল, নরসিংদীর তথ্য পত্রিকার শিবপুর প্রতিনিধি স্বপন খান, মনিং গ্লোরি শিবপুর প্রতিনিধি ডালিম খান, নরসিংদীর সময় প্রতিনিধি আজমল ভুইয়া , দৈনিক সংবাদ পত্রিকার শিবপুর প্রতিনিধি এ কে মাসুদ রানা , এনামুল হক শাহীন, ইলিয়াছ হায়দার, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আমির হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(এসএইচআর/এসএএম/৯ সেপ্টেম্বর ২০২০)



