দে-ছুট ভ্রমণ সংঘ’র বৃক্ষরোপণ কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ঢাকা জেলার সাভারের গেন্ডা গ্রামের জামি’আ ইহসানিয়া আরাবিয়া মাদ্রাসা ও মুন্সীগঞ্জ জেলার চম্পাতলা গ্রামের মারকাজুল হক মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফল,ফুল ও কাঠ গাছের চারা রোপণ করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন দে-ছুট ভ্রমণ সংঘ।

বৃক্ষরোপণ কর্মসূচী ২০২০ উপলক্ষে এ আয়োজন করেছে সংগঠনটি।

সাভারে অনুষ্ঠিত উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন দে-ছুট ভ্রমণ সংঘ’র চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম, বেস্ট অর্গানাইজার মুহাম্মদ জসিম উদ্দিন, এন্টারটেইনমেন্ট অর্গানাইজার মুহাম্মদ ফারুক, এক্সিকিউটিভ মেম্বার মুহাম্মদ হানিফ, মুহাম্মদ আমির আলী খাঁন রতন ও মাদ্রাসার মুহতামিম হযরত মুফতি মতিউর রহমান আব্বাসি এবং বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ নাজমুল শাহীনসহ মাদ্রাসার ছাত্র-শিক্ষকবৃন্দ।

এছাড়া মুন্সীগঞ্জেও এ ধরনের আয়োজন করেছে দে ছুট। ওই আয়োজনে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট বেস্ট অর্গানাইজার আরাফাত হাসান, এক্সিকিউটিভ মেম্বার রাকিবুল হাসান চৌধুরী যুবরাজ ও  সাংবাদিক নাজীব মুহাম্মদসহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মিনহাজ উদ্দিন সর্দার।

সংগঠনের চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম জানান, বরাবরের মত এবারো মাদ্রাসা ও এতিমখানা ভিত্তিক গাছের চারা রোপণের কারণ হল এসব স্থানে তুলনামূলক অন্যান্য স্থান হতে গাছের পরিচর্যা ও যত্নশীল রাখা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে এর ফল ও কাঠ মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য আর্থিক সহায়তা হিসেবেও বেশ কাজে আসার সম্ভাবনা রয়েছে। সে লক্ষেই দে-ছুট ভ্রমণের পাশাপাশি সামাজিক কর্মকান্ডগুলো পরিচালনা করে আসছে।

(এসএএম/১৩ সেপ্টেম্বর ২০২০)


Comment As:

Comment (0)