স্ত্রীর সাথে অভিমান করে শিবপুরে যুবকের গলায় ফাঁস

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদীর শিবপুরে যৌতুকের টাকা এনে দিতে অপারগতা জানালে স্ত্রীর সাথে অভিমান করে নিজ ঘরের আড়াঁর সাথে ফাঁস লাগিয়ে মেহদী হাসান  (২২)  নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার  (১৪ সেপ্টেম্বর ) সন্ধ্যা  ৬ টার দিকে উপজেলার বাজনাব গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান  বাজনাব  গ্রামের জাকির হোসেনের  ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বছর দেড়েক আগে একই উপজেলার পালপাড়া গ্রামের  শাহজাহান মিয়ার প্রতিবন্ধী মেয়েকে যৌতুক নিয়ে বিবাহ করেন মেহেদী। মেয়ের সুখের জন্য শাহজাহান  মেহেদীর থাকার ঘরটিও করে দেয়। বিয়ের পরেও পূর্বের মত গাঁয়ে ফুদিয়ে বেড়ায় মেহেদী। বিয়ের কিছুর যেতে না যেতেই বাবার থেকে আবারও  টাকা এনে দিতে প্রতিবন্ধী স্ত্রীকে চাপ সৃষ্টি করে।  যৌতুকের টাকা আনার জন্য চাপ প্রয়োগে ব্যর্থ হয়ে মেহেদী বিষ পানে আত্নহত্যার  চেষ্টা করে। শ্বশুর বাড়ী থেকে টাকা চাওয়ার বিষয়ে রাগ করে  তার মা কিছু দিন আগে বাড়ি থেকে চলে যায়।  সোমবার বিকেলে থেকেই টাকা নিয়ে প্রতিবন্ধী স্ত্রীর সাথে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পযায়ে  সে তার  নিজ ঘরের আড়াঁর সাথে দড়ি ঝুলিয়ে তা গলায়  পেঁচিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যায় বাড়ির লোকজন  মেহেদী নিথর দেহ ঝুলতে দেখে শিবপুর মডেল থানায় খবর দেয়।  পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী  মর্গে প্রেরণ করে।

শিবপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেদীর হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের নরসিংদী সদর হাসপাতালে  মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

(এসএইচআর/এসএএম/১৪ সেপ্টেম্বর ২০২০)


Comment As:

Comment (0)