বেনাপোলে পেঁয়াজের মুল্য বৃদ্ধির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বেনাপোল: যশোরের বেনাপোল বাজারে পেঁয়াজের মুল্য বৃদ্ধির অপরাধে ৩ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে শার্শা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদেরকে এ জরিমানা করা হয়।

ভারত থেকে পেঁয়াজ আসবে না শুনার পর বেনাপোল বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য পেঁয়াজের মুল্য বৃদ্ধি ও মজুদ করার অপরাধে তাদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল।

জানা গেছে, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় শার্শা উপজেলার নাভারন, উলাশী, জামতলা, বাগআঁচড়া, গোগা, শার্শা ও বেনাপোল বাজারে হঠাৎ করে ইচ্ছেমত খুচরা ব্যবসায়ীরা পেঁয়াজের মুল্য বৃদ্ধি করে এবং পাইকারী ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ করে। এমন খবরে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল মঙ্গলবার বিকালে ভোক্তা অধিকার আইনের ৩৮/৩৯/৪০ ধারায় বেনাপোল বাজারের কাঁচামাল বিক্রেতা মেহেরাব স্টোর এর মালিক সুরুজ মিয়াকে ১৫ হাজার টাকা, সবুর বানিজ্য ভান্ডরের মালিক সবুর খানকে ৫ হাজার টাকা ও মিম বানিজ্য ভান্ডারের মালিক শুকুর আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য পেঁয়াজের মুল্য বৃদ্ধি ও মজুদ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমআই/এসএএম/১৫ সেপ্টেম্বর ২০২০)


Comment As:

Comment (0)