ইসলামী ব্যাংক ঢাকা সাউথ জোনের শরী‘আহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা সাউথ জোনের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ( ১৯ সেপ্টেম্বর ) এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর মোঃ কামাল উদ্দিন, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ সময়ে ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। ঢাকা সাউথ জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
(এসআর /২০ সেপ্টেম্বর ২০২০)



