রিহ্যাব থেকে বহিষ্কার ঐশী প্রপার্টিজ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় ঐশী প্রপার্টিজ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে বহিষ্কার করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
ঐশী প্রপার্টিজ লিমিটেডের রিহ্যাব সদস্য নম্বর # ১৩৬৪/২০১৩। কোম্পানিটির চেয়ারম্যান মোঃ আই্য়ুব আলী।
রিহ্যাব থেকে বহিস্কৃত ঐশী প্রপার্টিজ লিমিটেড রিহ্যাব সদস্যপদ সম্বলিত সীল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ `রিহ্যাব সদস্য’ পরিচয়ে কোথাও কোন সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবেন না।
রিহ্যাব পরিচালনা পর্ষদের ১৬তম সভায় সর্বসম্মতভাবে ঐশী প্রপার্টিজ লিমিটেড নামক প্রতিষ্ঠানকে রিহ্যাব থেকে বহিস্কার করা হয়।
(এসএএম/২৩ সেপ্টেম্বর ২০২০)



