বিজলী ক্যাবলসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ‘বিজলী ক্যাবলস’এর পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে শীর্ষ ১০ পরিবেশককে পুরস্কৃত করা হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, বিজলী ক্যাবলস-এর নির্বাহী পরিচালক এএসএম হাসান নাসির, জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ, জেনারেল ম্যানেজার (বিক্রয়) মোস্তাফিজুর রহমানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এসএএম/২৩ সেপ্টেম্বর ২০২০)


Comment As:

Comment (0)