নরসিংদীর চরাঞ্চলে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: “প্রতিদিন সঞ্চয় করি, সুখি সুন্দর জীবন গড়ি”, এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদী সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল আলোকবালিতে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার আলোকবালি বাজারে এই এজেন্ট ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়।
এজেন্ট ব্যাংকিং এর এ শাখায় ব্যাংকের ন্যায় গ্রাহকরা সকল ধরণের লেনদেন করতে পারবে। এ শাখা গ্রাহকরা যেসকল সেবা পাবেন তার মধ্যে উল্লেখ্যযোগ্য হল, বিদেশ থেকে পাঠানো টাকা সহজে উত্তোলন,আঙ্গুলের ছাপ দিয়ে সহজে, নিরাপদে, নিশ্চিত ব্যাংকিং, চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, ডিপিএস, ডিপোজিট খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন,পল্লীবিদ্যুৎ বিল গ্রহন, গোপন নাম্বারে টাকা উত্তোলন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক এর ট্রেনি অফিসার মুন্নাফ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরি, শাহিন সরকার, শাখর পরিচালক শুক্কর আলি মাস্টার, নাছির উদ্দিন, কাউসার মাস্টার, জলিল মাস্টার, ফটিক মাস্টার, সিরাজুল ইসলাম,মা ওলানা বেনজির আহম্মেদ, মিটল মিয়া, উজ্জল দাসসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
(এসএইচআর/এসএএম/২৪ সেপ্টেম্বর ২০২০)



