নরসিংদীতে তালাকপ্রাপ্ত মহিলাকে ধর্ষণের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি বিনিয়োগবার্তা : নরসিংদীতে এক তালাকপ্রাপ্ত মহিলাকে প্রতারনা মাধ্যমে একধিকবার ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ২৪ সেপ্টেম্বর সদর উপজেলার পূর্ব চাকশাল গ্রামের  ওই ধর্ষিতা বাদী হয়ে মাধবদী থানায় ইয়াছিন (২৮) নামে এক লম্পটের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করে।

ভুক্তভোগী তার অভিযোগে উল্লেখ করে, ৪ বছর পূর্বে সে তালাকপ্রাপ্ত হয়ে পিত্রালয়ে বসবাস করতে থাকে । এসময় একই গ্রামে নুরু মিয়ার পুত্র ইয়াছিন (২৮) নামে এক ব্যক্তি তাদের বাড়িতে আসা যাওয়া করতে থাকে। এসুবাদে এক পর্যায়ে ইয়াছিনের সাথে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১০ জানুয়ারী  রাত ১১ টার দিকে ইয়াছিন মোবাইল ফোনে ভুক্তভোগীকে তাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষন করে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক মেলামেশা করতে থাকে। এক পর্যায়ে ভুক্তভোগী  অন্তঃসত্ত্বা হয়ে পরে। সে ইয়াছিনকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে লম্পট ইয়াছিন নানান ছলছাতুরিতে কালক্ষেপন করতে থাকে। ভুক্তভোগী বর্তমানে আট মাসের গর্ভবতী। এমনত অবস্থায় ইয়াছিন তাকে বিয়ে করবেনা বলে জানিয়ে দেয়। ভুক্তভোগী দীর্ঘদিন বিয়ের অপেক্ষায় থেকে তার পরিবার ও এলাকার লোকজনের সাথে পরামর্শে  আইনের আশ্রয় নেয়। গত ২৪ সেপ্টেম্বর সে মাধবদী থানায় এসে ইয়াছিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে পাঁচদোনা ফাঁড়ির উপ-পরিদর্শক ইউসুফ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইয়াছিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়েছে তাকে গ্রেফতারে জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।

(এসএইচআর/এসএএম/২৬ সেপ্টেম্বর ২০২০)


Comment As:

Comment (0)