ইসলামী ব্যাংক বরিশাল জোনের শরী‘আহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশাল জোনের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (৩ অক্টোবর ) বরিশাল জোনপ্রধান মোঃ আমিনুর রহমান-এর সভাপতিত্বে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয় ।

এ সময়ে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ সাহাবুদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ।

ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জহিরুল ইসলাম। ব্যাংকের বরিশাল জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

(এসআর / ৪ অক্টোবর ২০২০)


Comment As:

Comment (0)