কোনাপাড়ায় ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর যাত্রাবাড়ী শাখার অধীনে কোনাপাড়া উপশাখা সম্প্রতি যাত্রাবাড়ীর কোনাপাড়ায় উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর ) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্ল্যাহ অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যাত্রাবাড়ী শাখাপ্রধান একেএম এনায়েত হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মোঃ ফোরকান আহমেদ।

এ সময়ে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এসআর / ৬ অক্টোবর ২০২০)


Comment As:

Comment (0)