লংকাবাংলা ফাইন্যান্স ও গ্র্যান্ড প্যালেস হোটেলের মধ্যে সমঝোতা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম এবং এসএ গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর শামসুল আলম পান্থ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা গ্র্যান্ড প্যালেস হোটেল ও রিসোর্ট থেকে হোটেল পরিসেষা ও ফুড বিলের ওপর সর্বোচ্চ ৪৫ শতাংশ মূল্যছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

এ সময়ে অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব কার্ড সেলস অ্যান্ড মার্চেন্ট রিলেশনশিপ খাজা ওয়াছিউল্লাহ, গ্র্যান্ড প্যালেস হোটেল ও রিসোর্টের কো-অর্ডিনেটর সায়েদ আব্দুল মান্নানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসআর / ৮ অক্টোবর ২০২০)


Comment As:

Comment (0)