ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের শরীআহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লা জোনের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরীআহ্ পরিপালন শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
নিবার (১০ অক্টোবর ২০২০) এ ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীদআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব এ আলম এর সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুল হুদা এবং মোঃ শামসুদ্দোহা। ব্যাংকের কুমিল্লা জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
(এসএএম/১১ অক্টোবর ২০২০)



