বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের পরিচালনা পর্ষদ সভা ২২ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ২২ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওই সভায় কোম্পানির ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা।

২০১৯ সালে কোম্পানিটি ১৬ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

(এসআর / ১৩ অক্টোবর ২০২০)


Comment As:

Comment (0)