শার্শায় পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা : যশোরের শার্শায় নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আক্কাস(১৮) নামে এক যুবক।

আক্কাস শার্শার জামতলার টেংরা গ্রামের শামছুর রহমান গাজীর ছেলে। সোমবার দিনগত রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে সে আত্মহত্যা করে।

জানা যায়, আক্কাস দিন মুজুরের কাজ করেন। সে প্রতিবেশি এক মেয়েকে ভালোবাসতো। বিষয়টি তার পিতা/মাতা ও পরিবারের লোকজন শোনার পর আক্কাসকে বকাবকি করে। এ ছাড়া পরিবার তার ভলাবাসা মেনে নেবেনা বলে জানান। এই রাগে ও ক্ষোভে আক্কাস সোমবার রাতে তার নিজ ঘরে সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মঙ্গলবার সকালে বাড়ির লোকজন আক্কাসের ঝুলন্ত লাস দেখে শার্শা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ আক্কাসের লাস উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরক করেন।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন-চার্জ বদরুল আলম খান জানান, আক্কাস নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করেছে। ময়না তদন্তের জন্য লাস উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

(মনিরুল ইসলাম মনি / এসআর / ১৪ অক্টোবর ২০২০)


Comment As:

Comment (0)