বেনাপোলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা : যশোরের বেনাপোল পুটখালী বালুর মাঠ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জিয়া সরদার (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মাদক ব্যবসায়ী জিয়া সরদার পুটখালী গ্রামের মৃত রুস্তম সরদার এর ছেলে।

শুক্রবার (১৬ অক্টোবর ) বেলা সাড়ে ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল পুটখালী বালুর মাঠে অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রুস্তম সরদারকে হাতেনাতে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান উদ্ধার মাদকসহ গ্রেফতার আসামীর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামীকে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

(মনি/এসআর/১৭ অক্টোবর ২০২০)


Comment As:

Comment (0)