শিবপুরে নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
বিনিয়োগবার্তা, নরসিংদী প্রতিনিধি : ‘বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় নরসিংদীর শিবপুরে অনুষ্ঠিত হয়েছে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমানের নেতৃত্বে শনিবার (১৭ অক্টোবর) উপজেলার ৯টি ইউনিটে এই বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দুলালপুর ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি মোল্লা আজিজুর রহমান।দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল হক মেরাজের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, বিট অফিসার মোজাফফর হোসেন প্রমুখ।
সমাবেশে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে বিভিন্ন দিক তুলে ধরেন প্রদক্ষেপ গ্রহন করার আহবান জানান বক্তারা।
(এসএইচআর/এসএএম/১৭ অক্টোবর ২০২০)



