২ ট্রাস্টে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪ কোটি টাকা প্রদান

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সামাজিক কল্যাণ এবং শিক্ষা খাতের উন্নয়নের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে ২ কোটি এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ২ কোটি টাকা প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

১৫ মে, ২০১৭ সোমবার গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ টাকার চেক তুলে দেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুস সালাম এবং পরিচালক বদিউর রহমান।

এ সময় বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) -এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১৬ মে ২০১৭)


Comment As:

Comment (0)