নেত্রকোনার ভূমিহীনদের জন্য খাস জমি বন্দোবস্ত দেওয়ার দাবি
নেত্রকোনা প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নেত্রকোনা জেলার ভূমিহীনদের বাসস্থানের জন্য জেলার খাস জমি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করে ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়ার দাবি করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে নেত্রকোণা প্রেসক্লাবেরসামনে ভূমিহীন আন্দোলন নেত্রকোনা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবী জানানো হয়।।
মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে নিম্নলিখিত দাবীগুলো পেশ করা হয়Ñ
১. ভূমিদস্যুদের হাত থেকে খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বন্টণ করতে হবে।
২. খাস জমি বন্টণ কমিটিতে ভূমিহীন নেতৃবৃন্দকে রাখতে হবে।
৩. ভূমিহীনদের বেকার সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা কর, না হলে বেকার ভাতা দাও।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নেত্রকোনা জেলা শাখার সভাপতি আব্দুল মতিন শেখ, সাধারণ সম্পাদক মোঃ অলি প্রমুখ।
(এমএ/এসএএম/২৬ অক্টোবর ২০২০)



