এডিএন টেলিকমের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান (ইপিএস) করেছে ২ টাকা ৮৬ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ২৫ পয়সা। এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ২৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ৫৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৭৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

(এসএএম/২৭ অক্টোবর ২০২০)


Comment As:

Comment (0)