আমরা টেকনোলজিসের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড।
মঙ্গলবার, ২৭ অক্টোবর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।
কোম্পানির সূত্রে এ তথ্য জানা যায়।
সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১.৪৬ টাকা। কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩.৪৮ টাকা।
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ঐদিন দুপুর সাড়ে ১২টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
(ডিএফই/২৭ অক্টোবর ২০২০)



