বিডিকম অনলাইনের ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

বুধবার (২৮ অক্টোবর) সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ১৫ পয়সা।

কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৬৯ পয়সা।

শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

(এসআর/ ২৮ অক্টোবর ২০২০)


Comment As:

Comment (0)