প্রধানমন্ত্রীর ‘শিক্ষা সহায়তা ট্রাস্ট’ ও ‘সূচনা ফাউন্ডেশনে’ ইউসিবির ৪ কোটি টাকার চেক হস্তান্তর
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রধানমন্ত্রীর ‘শিক্ষা সহায়তা ট্রাস্ট’ ও ‘সূচনা ফাউন্ডেশনে’ ৪ কোটি টাকা অনুদানের চেক প্রদান করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।
সম্প্রতি গনভবনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চেক প্রদান করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মিসেস রুকমীলা জামান ও ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব আনিসুজ্জামান চৌধুরী।
(এসএএম/ ১৭ মে ২০১৭)



