আইটিসির ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারের তালিকাভুক্ত আইটি কনসালটেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। আর বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৩ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর, ২০২০ তারিখে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। আর কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর, ২০২০।

(ডিএফই/এসএএম/ ২৯ অক্টোবর ২০২০)


Comment As:

Comment (0)