ধুনটের ভূমিহীনদের বাসস্থান ও কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বগুড়া জেলার ধুনট উপজেলার ভূমিহীনদের বাসস্থানের জন্য উপজেলার খাস জমি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করে ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়া এবং উপজেলায় কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থানের ধুনটে সৃষ্টির দাবি করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।

সোমবার (২ নভেম্বর ) সকাল ১১ টায় ধুনট প্রেসক্লাবের সামনে ভূমিহীন আন্দোলন ধুনট উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবী জানানো হয়।

মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে নিম্নলিখিত দাবীগুলো পেশ করা হয়

১. ভূমিদস্যুদের হাত থেকে খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বন্টণ করতে হবে।
২. খাস জমি বন্টণ কমিটিতে ভূমিহীন নেতৃবৃন্দকে রাখতে হবে।
৩. ভূমিহীনদের বেকার সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে ধুনটে কল-কারখানা স্থাপন করতে হবে, নতুবা বেকার ভাতা দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, বগুড়া জেলা শাখার সভাপতি লিপি বেগম, সাধারণ সম্পাদক শিপন আহমেদ, ধুনট উপজেলা শাখার মোঃ শাহ্ জামাল শেখ ও সাধারণ সম্পাদক মোছাঃ রেহেনা খাতুন প্রমুখ।

(এসআর/ ২ নভেম্বর ২০২০)


Comment As:

Comment (0)