বেনাপোল পৌরসভা নির্বাচনের দাবীতে স্মারকলিপি পেশ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মেয়াদ উত্তীর্ণ যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনের দাবিতে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বেনাপোল পৌরবাসী।
রবিবার (১ নভেম্বর ) বেনাপোল পৌরবাসী নাগরিক কমিটি ৮৫ যশোর ১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফির উদ্দিন ও শার্শা উপজেলা র্নিবাচন কর্মকর্তা বরাবরও স্মারক লিপি দিয়েছেন ।বেনাপোল পৌরবাসী’র পক্ষে স্মারক লিপি প্রদান করেন আহবায়ক মোস্তাক হোসেন স্বপন।
এ সময় উপস্তিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগৈর সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারন সমআদক আলহাজ্ব নাসির উদ্দিন, সদস্য সচিক আলহাজ্ব মহসিন মিলন, মুক্তিযোদ্ধা শাহ আলম, জুলফিকার আলি মন্টু, কামাল হোসেন প্রমুখ। স্মারক লিপি সূত্রে জানাযায়, যশোরের বেনাপোল স্তল বন্দর এশিয়ার মধ্যে সর্ববৃহত স্থল বন্দর। এ বন্দও থেকে প্রায় প্রতি বছর ১০ হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়। এ ছাড়া ভারতের সাথে প্রায় ৪০ হাজার কোটি টাকার বানিজ্য সম্পন্ন হয়।
বেনাপোলের গুরুত্ব বিবেচনা করে গত ২০০৬ সালে বেনাপোল পৌর সভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে জাতীয় অর্থনীতিতে বেনাপোলকে গুরুত্ব দিয়ে এ পৌরসভাকে প্রথম শ্রেনীতেউন্নীত করেন। জানা গেছে, গত ৫ বছর পূর্বে বেনাপোল পৌরসভার নির্বচনী মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ৫ বছর মেয়াদ চলে গেলেও আজ অবধী কোন নির্বাচন হয়নি। পৌরসভাকে ব্যক্তিগত ভাবে কাজে লাগাতে স্বার্থবাদী মহলভিন্ন ভিন্ন মামলা দিয়ে নির্বাচন বন্ধ করে রেখেছে। যে কারনে অবৈধ্য ভাবে দীর্ঘ ৫ বছর ক্ষমতা কুক্সিগত করে রেখেছে।
স্মারক লিপিতে অভিযোগ করা হয়েছে, পৌরসভায় জনপ্রতিনিধিরা জনগনের সুযোগ সুবিধা আমলে না নিয়ে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যাস্ত রয়েছেন। বিভিন্ন পৌর ট্যাকাস নির্ধারনের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের আশ্রয় রয়েছে। ফলে বেনাপোল পৌরবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যে কারনে নির্বাচন চাই বেনাপোল পৌরবাসী। বেনাপোল পৌরবাসী’র পক্ষে আহবায়ক মোস্তাক হোসেন স্বপন বলেন আজ সোমবার বেনাপোল পৌরসভার নির্বাচনের দাবীতে প্রধান মন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রি ও সচিব, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসার বরাবর সমআরক লিপি প্রদান করবেন।
( মনি/এসআর/ ২ নভেম্বর ২০২০)



