বেনাপোলে গাঁজা ও ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: যশোরের বেনাপোল ভবাবেড় গ্রামে র‌্যাব-৬ এর একটি টিম অভিযান চালিয়ে ৩শ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ মনু বেগম(৩৫)নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক নারী মাদক ব্যবসায়ী মনু বেগম ভবারবেড় গ্রামের শাহাব উদ্দিনের স্ত্রী।

জানা যায়, রবিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল বেনাপোল ভবারবেড় গ্রামের মনু বেগমের বসত ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে আটক করে।

র‌্যাব-৬,সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন(এক্স) বিএন লেঃ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভবার বেড় গ্রামে অভিযান চালিয়ে ৩শ গ্রাম ভারতীয় গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাগে আটক করা হয়েছে।

আটক নারী মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

(মনিরুল ইসলাম /এসআর/ ০২ নভেম্বর ২০২০)


Comment As:

Comment (0)