মিরপুর রূপনগরে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মিরপুর মহিলা শাখার অধীনে ইস্টার্ণ হাউজিং উপশাখা সম্প্রতি মিরপুরের রুপনগরে উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ) ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মোঃ আলতাফ হুসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের মিরপুর মহিলা শাখাপ্রধান হাসনে আরা বেগম। আরো বক্তব্য দেন ব্যবসায়ী মোঃ আহসান হাবীব ও মোঃ নুরুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ কাজী মোহাম্মদ সেলিম।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এসআর /০৭ নভেম্বর ২০২০)


Comment As:

Comment (0)