নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদীতে জুম কনফারেন্সে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২০)জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে নভেম্বর মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা জুম কনফারেন্সে অনুষ্ঠিত হয়।

সভায় স্বাস্থ্যবিধি মেনে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনে সহায়তা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সভাপতি ও জলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশনা ও জেলা পর্যায়ে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানাচ্ছি। একইসঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদারকরণের প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।

সভায় নরসিংদীর বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, অনান্য প্রতিনিধি প্রতিনিধি ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

(এসএএম/০৮ নভেম্বর ২০২০)


Comment As:

Comment (0)