নরসিংদীতে কোভিড-১৯ মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদী জেলায় কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রম ও সমগ্র জেলা পরিভ্রমণ-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০.১১.২০২০) জেলা প্রশাসন, নরসিংদীর সার্বিক তত্ত্বাবধানে এবং ‘উত্তরণ’ সামাজিক সংগঠন-এর আয়োজনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত নরসিংদী জেলা কমিটি র সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, নরসিংদী জেলায় করোনাভাইরাস সংক্রমণের আগে থেকেই বিভিন্ন সামাজিক সংগঠন জেলা প্রশাসনের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে এবং কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য Second Wave মোকাবেলায়ও পূর্বের ন্যায় কাজ করে যাবে। তিনি প্রত্যেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।
তিনি বলেন, মাস্ক পরিধান ও স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা বৃদ্ধি কার্যক্রম ও সমগ্র জেলা পরিভ্রমণ পর্যায়ক্রমিকভাবে জেলার সকল উপজেলাতেও অব্যাহত থাকবে।
এসময় অনান্যের মধ্যে জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এসএএম/১০ নভেম্বর ২০২০)



