আইটিসির ইপিএস বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত    তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৭ পয়সা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০৯ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ১৯ পয়সা।

(ডিএফই/এসএএম/ ১২ নভেম্বর ২০২০)


Comment As:

Comment (0)