এডিএন টেলিকমের ইপিএস বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) কমে হয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময়ে এনওসিএফপিএস ছিল ২২ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৫ টাকা ৮৮ পয়সা।
(ডিএফই/এসএএম/ ১২ নভেম্বর ২০২০)



