বিএসসিসিএলের প্রথম প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবলস লিমিটেড (বিএসসিসিএল)।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৪২ টাকা ৯৪ পয়সা।
(ডিএফই/১২ নভেম্বর ২০২০)



