বাংলাদেশ ফেডারেল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নতুন সভাপতি মফিজুর রহমান সজন
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বেনাপোল: ফেডারেল অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্টস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন যশোরের বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী আলহাজ্ব মফিজুর রহমান সজন।
সম্প্রতি ফেডারেল অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্টস এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ তাইফুর রহমান নতুন কমিটির ঘোষনা দেন।
আর এ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মফিজুর রহমান সজনকে অভিনন্দন জানিয়েছেন বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশন, বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনসহ বেনাপোল বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ীবৃন্দ।
এসময় নিজের দায়িত্ব সঠিকভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন আলহাজ্ব মফিজুর রহমান সজন।
(এমআই/এসএএম/২২ নভেম্বর ২০২০)



