নানা আয়োজনে সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নানা আয়োজনের মধ্য দিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর ২০২০) ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীটি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ারুল আজিম আরিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোঃ সিরাজুল হক ও মোঃ সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান এবং অন্যান্য নির্বাহীবৃন্দ। ভার্চুয়াল প্লাটফর্মে এ সময় ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও শাখার ব্যবস্থাপকগণ যুক্ত ছিলেন।
(এসএএম/২২ নভেম্বর ২০২০)



