এডিএন টেলিকমের ইজিএম ও এজিএম ২৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভার (এজিএম)  তারিখ ও সময় নির্ধারণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড। কোম্পানিটির এ সভা আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এডিএন টেলিকমের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। আর একইদিন বেলা সাড়ে ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এবারের ইজিএম ও এজিএম ডিজিটাল প্লাটফর্মে আয়োজন করবে কোম্পানিটি।

(এসএএম/২৯ নভেম্বর ২০২০)


Comment As:

Comment (0)