সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সদ্য সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে। অন্যদিকে দর কমেছে বাকী ৩ খাতে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সেবা খাতে। এই খাতে ১০ দশমিক ৩ শতাংশ দর বেড়েছে। প্রকৌশল খাতে ৮ দশমিক ৪ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা আর আইটি খাতে ৭ দশমিক ২ শতাংশ দর বেড়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে ৫.৮ শতাংশ, খাদ্য খাতে ৫.৪ শতাংশ, বিবিধ খাতে ৩.৯ শতাংশ, বস্ত্র খাতে ৩.৫ শতাংশ, জীবন বিমা খাতে ৩.১ শতাংশ, আর্থিক খাতে ২.৬ শতাংশ, কাগজ খাতে ২.৪ শতাংশ, ব্যাংক খাতে ২.১ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.৯ শতাংশ, সাধারণ বিমা খাতে ১.৭ শতাংশ, ট্যানারি খাতে ১ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৫ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৪ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে দর কমেছে বাকী ৩ খাতে। খাতগুলো হলো- পাট, জ্বালানি-বিদ্যুৎ ও মিউচ্যুয়াল ফান্ড খাত।
(কেএইচকে /০৫ ডিসেম্বর ২০২০)



