নারায়ণগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: গত ৩ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড – এর এজেন্ট ব্যাংকিং আউটলেট  উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ – ২ আসনের সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি হিসেবে এ আউটলেট উদ্বোধন করেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের আড়াইহাজার শাখাপ্রধান মোঃ আহসান উল্লাহ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের এজেন্ট ও সারাহ্-জারাহ্ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ নাজমুল হাসান। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ডিএফই/০৬ ডিসেম্বর ২০২০)


Comment As:

Comment (0)