বিনিয়োগকারীদের বার্ষিক প্রতিবেদন পাঠিয়েছে এডিএন টেলিকম

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ২০১৯-২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের সফটকপি বিনিয়োগকারীদের ই-মেইলে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বুধবার (৯ ডিসেম্বর) কোম্পানিটি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টধারী বিনিয়োগকারীদের ই-মেইলে এ তথ্য পাঠিয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুসারে বিনিয়োগকারীদের ই-মেইলে আর্থিক প্রতিবেদন পাঠানো হয়েছে। একই সঙ্গে কোম্পানির ওয়েবসাইটে (www.adntel.com.bd) পাওয়া যাবে কোম্পানিটির বার্ষিক প্রতিবেদন।

(কেএইচকে / ০৯ ডিসেম্বর ২০২০)


Comment As:

Comment (0)