ঝিকরগাছায় এক রাতে ২০ বিঘা জমির আম বাগান কেটে দিয়েছে দূর্বৃত্তরা

মনিরুল ইসলাম মনি; বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা:- এ কেমন শত্রুতা! যশোরের ঝিকরগাছায় এক রাতে ২০ বিঘা জমির আম বাগান কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা উপজেলার খরুষা গ্রামে।

এ ব্যাপারে কৃষক মওদুদ আহম্মেদ দিপু বাদি হয়ে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে ঝিকরগাছা থানার পুলিম ঘটনা স্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ এ ঘটনার সাথে জড়িত অভিযোগে কাউকে আটক করতে পারেনি ।

জানা যায়, দূর্বৃত্তরা গত ৯ ডিসেম্বর রাতে খরুষা মাঠে পূর্ব পরিকল্পিত ভাবে ১৬জন কৃষকের ২০ বিঘা জমির প্রায় ৮শ আম গাছ কেটে দিয়েছে। যার ক্ষতির পরিমান প্রায় ১ কোটি টাকা। এ ঘটনায় খরুষা গ্রামের সাধারন কৃষকদের মাঝে চরম আতংক বিরাজ করছে। কৃষকেরা ভাবছে যে কোন রাতে তাদেরও আম, পেয়ারা, কুল বাগানের গাছ কেটে দিতে পারে।

তারা জানান, এ কেমন শত্রুতা! রাতের আধারে ফলের গাছ কেটে এ কেমন প্রতিশোধ। কৃষকেরা তাদের লাগানো আম গাছ কেটে ফেলায় কান্নাকাটি করেছে।

তারা আরও জানান, গত ৩ বছর ধরে আম বাগান পরিচর্যা করছে। অনেক টাকা বাগানে খরচ করেছে। এ বছর আম ধরবে তাদের বাগানে। অনেক গাছে মুকুল আসতে শুরু করেছে। এমন সময় দূর্বৃত্তরা ক্ষতি করলো। যা অপূরনীয়।

খরুষা গ্রামের কৃষক মওদুদ আহম্মেদ দিপু জানান, তার তিন বিঘা জমির আম গাছ কেটে দিয়েছে। তিনি আরও জানান, গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে মাঠে যেয়ে দেখেন তার তিন বিঘা জমির ১২০টি আম গাছা ধারালো অস্ত্র দিয়ে গোড়া থেকে কেটে দিয়েছে।

সে সময় তিনি মাঠে থেকে আরও জানতে পারেন তার মত কৃষক আব্দুল খালেক, আব্দুল মালেক, মুনছুর ধাবক, মুহদুল ইসলাম,আব্দুল মান্নান, ফজলুর রহমান, মনিরুল ইসলাম, মিজাক আলী, আতাউর রহমান, তাহাজ্জত আলী, তোফাজ্জেল হোসেন, আলতাফ হোসেন, আতিয়ার রহমান, আব্দুল করিম,মশিয়ার রহমান ও শাহাজান আলীর জমির আমগাছ একই ভাবে কেটে দিয়েছে।

কৃষকদের ধারনো ২০/২৫ জন দূর্বৃত্ত গভীর রাতে অনেক সময় ধরে এ গাছ কাটার কাজ করেছে।এ ঘটনায় এলাকায় সাধারন চাষীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অনেকের ধারনা একটি কুচক্রি মহল এলাকায় অশান্তি সৃষ্টি করতে এমন ঘটনা ঘটিয়েছে।

অভিযোগকারীরা জানান, বিষয়টি একটু কতিয়ে দেখলে গাছ কাটা দুর্বৃত্তদের চিহ্নিত করা সম্ভব হবে।

এ ব্যাপারে জানান জন্য ঝিকরগাছা থানায় ০১৭১৩৩৭৪১৬২ নম্বরে একাধিক বার ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি প্রশাসনের দৃষ্টি প্রয়োজন।

(কেএইচকে / ১৩ ডিসেম্বর ২০২০)

 


Comment As:

Comment (0)