চট্টগ্রামের মীম হত্যা মামলায় ৮ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চট্টগ্রাম বন্দর নগরীর ৯ বছরের শিশু ফাতেমা আক্তার মীমকে ধর্ষণ ও হত্যা মামলার দায়ে ৮ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ( ১৪ ডিসেম্বর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ আদেশ দেন।

রায় ঘোষণা সময় ৭ আসামি আদালতে উপস্থিত ছিল। একজন পলাতক রয়েছে।

জানা যায়, ২০১৮ সালের ২১ জানুয়ারি আকবর শাহ থানার পুলিশ মীমের মরদেহ উদ্ধার করে। স্থানীয় বিশ্ব কলোনির মমতাজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন শিশুটির মা রাবেয়া বেগম বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেন। স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল মীম।

(কেএইচকে / ১৪ ডিসেম্বর ২০২০)

 


Comment As:

Comment (0)