কুমিল্লার ফতেহাবাদ বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখার অধীনে ফতেহাবাদ বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর ২০২০) ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো: মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ আউটলেট উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক জামান আরা বেগম এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম জমদ্দার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
ব্যাংকের কুমিল্লা জোনপ্রধান মোঃ মাহবুব-এ আলমের সভাপতিত্বে কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখাপ্রধান মুহাম্মদ হোসাইন আখতার স্বাগত বক্তব্য দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এজেন্ট আউটলেটের সত্বাধিকারী আবুল হোসেন সরকার। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(এসএএম/১৭ ডিসেম্বর ২০২০)



