ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও মোহাম্মদ মুনিরুল মওলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মো. নিজামুল হক, এক্রিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও উত্তর জোনপ্রধান মো. মোস্তাফিজুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ কর্পোরেট শাখা প্রধান মোহাম্মদ শহিদুল্লাহ এফসিএ এসময় উপস্থিত ছিলেন।

ব্যাংকের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখাসহ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোনের শাখা সমূহের ব্যবস্থাপক ও নির্বাচিত কর্মকর্তবৃন্দ অংশগ্রহন করেন। সম্মেলনে শাখা সমূহের ব্যবসায়িক কর্মকান্ড ও অগ্রগতি পর্যালোচনা করে মো. আব্দুল হামিদ মিঞা সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন ব্যাংকিং সেবা বিষয়ে পরামর্শ প্রদান করেন।

(এসএএম্ ২২ মে ২০১৭)


Comment As:

Comment (0)