এখন থেকে সুদবিহীন কিস্তিতে বিমানের টিকেট কিনতে পারবেন ইবিএল কার্ডধারীরা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এখন থেকে সুদবিহীন কিস্তিতে বিমান টিকেট ক্রয় করতে পারবেন ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের কার্ডধারীরা।
ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএ) এর ভোক্তা ব্যাংকিং বিভাগ প্রধান এম. নাজিম এ চৌধুরী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় ও বিপণন পরিচালক মো. আলী আহসান সম্প্রতি ঢাকায় একটি সমঝোতা স্মারক বিনিময় করেন।
এর ফলে বিমানের ইকোনমি বা বিজনেস শ্রেণীতে ভ্রমণকারী ইবিএল কার্ডধারীরা তাদের বিমান ভাড়া সুদবিহীন কিস্তিতে পরিশোধ করতে পারবেন।
অনুষ্ঠানে ইবিএল ব্যবসা বিভাগ প্রধান এম খোরশেদ আনোয়ার এবং বিমানের বিক্রয় ও বিপণন মহা-ব্যবস্থাপক সৈয়দ আহসান হোসেন কাজীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এসএএম্ ২২ মে ২০১৭)



