বেনাপোলে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: যশোরের বেনাপোল আল-আমিন ওরফে নয়ন (২৭) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহত আল- আমিন নয়ন বেনাপোল দুর্গাপুর উত্তরপাড়া গ্রামের মৃত: মিজানুর রহমান এর ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতের কোন এক সময়।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে যুবকের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহতের চাচা মুনতাজ আলী জানান, তার ভাইপো আল- আমিন নয়ন বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ১২টা পর কে বা কাহারা ফোন করে আল আমিন নয়নকে ডেকে নেয়। এরপর হত্যাকারিরা মুখের ভিতরে কাপড় দিয়ে গলায় লাইলোনের দড়ি অথবা তার জাতীয় বস্তু দিয়ে গলায় পেচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে।

তিনি জানান, নয়ন বেনাপোল স্থল বন্দরের ৩৭ নং শেডে এনজিও কর্মী হিসেবে এবং বেনাপোল বাজারের মিশন কম্পিউটার ও একটি কসমেটিক্স দোকানেও কাজ করতেন।

নিহত নয়নের বোন লাবনী খাতুন ফুলি জানান, গভীর রাত্রে কে বা কারা মোবাইল ফোনে তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাইরে নিয়ে যায়। তারপর আমরা ঘুমিয়ে পড়ি। এরপর সকালে বিছানায় তাকে দেখতে না পেয়ে ফোনে খোঁজ করতে থাকি। হঠাৎ দেখি বাড়ির পাশে একটি গাছের নিচে সে শুইয়ে আছে। তার কাছে গিয়ে দেখি তার গলায় কিছু পেচিয়ে হত্যা করা হয়েছে। গলায় রক্তের দাগ ছিল। এছাড়া তার মুখের মধ্যে একটি কাপড় দেওয়া ছিলো।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ঘটনা স্থল থেকে নয়ন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আলামত হিসাবে নয়নের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এটা তদন্ত সাপেক্ষ বলা যাবে কে বা কারা এ নৃশংশ হত্যাকান্ডের সাথে জড়িত আছে। লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের চাচা মুনতাজ আলী বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

(কেএইচকে / ২৮ ডিসেম্বর ২০২০)

 


Comment As:

Comment (0)