শার্শায় ৫০টি ভূমিহীন পরিবারকে ঘর দিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বেনাপোল: বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যশোরের শার্শা উপজেলায় ৫০টি ভূমিহীন পরিবারকে ঘর তৈরি করে দিচ্ছে সরকার।
মঙ্গলবার সকালে শার্শার উলাশী ইউনিয়ন পরিদর্শন শেষে উলাশী জিয়া মঞ্চ নামক স্থানে নির্মাণাধীন ১২টি ঘরের নির্মান কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক তাজিমুল ইসলাম খান। এসময় অসহায় দুঃস্থ ও ভূমীহীন পরিবারের সাথে আলোচনা ও মতবিনিময় করেন তিনি।
এসময় জেলা প্রশাসক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না।আমাদের পরাধীন থাকতে হতো। তিনি ঘর নির্মাণের সময় প্রত্যেককে মিস্ত্রিদের সাথে থেকে ঘরের কাজ বুঝে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া এখানে যাতে কোন সন্ত্রাসী এসে আশ্রয় নিয়ে আইন শৃংখলার কোন ব্যত্যয় ঘটাতে না পারে সে জন্য প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমী) রাসনা শারমিন মিথি, ইউপি চেয়ারম্যান আয়নাল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, ইউপি সদস্য ও উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহেব আলীসহ সকল ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এছাড়া জেলা প্রশাসক বেনাপোল চেকপোষ্টে পার্সপোর্ট যাত্রীদের আসা-যাওয়া এবং করোনা সচেতনতা সম্পার্কে খোঁজখবর নেন। ট্রাক টার্মিনাল ও বাইপাস সড়কের গেট পরিদর্শন শেষে বেনাপোল ইউনিয়ন পরিষদ, শার্শা থানা, উপজেলা ভূমি অফিস, বিআরডিবি অফিস, বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরতদের সাথে মিলিত হন এবং করোনা পরিস্থিতি মোকাবেরা করার জন্য সকলকে শর্ত ও প্রস্তুত থাকার নির্দ্দেশ দেন। এ সময় শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুর হক মঞ্জু উপস্থিত ছিলেন।
(মনি/কায়েস/৩০ ডিসেম্বর ২০২০)



