রবির স্পেকট্রাম ব্যান্ড ১০ বছরের জন্য নবায়ন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত টেলিফোন অপারেটর খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের এমএইচজেড (MHz) স্পেকট্রাম ব্যান্ড নবায়ন সংশোধনী করা হয়েছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোম্পানিটির ৯০০ (ই-জিএসএম) এমএইচজেড (MHz) এবং ১৮০০ এমএইচজেড স্পেকট্রাম ব্যান্ড নবায়ন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২০ ডিসেম্বর বিটিআরসি রবির ১৫ বছরের জন্য এমএইচজেড স্পেকট্রাম ব্যান্ড নবায়ন করার কথা জানিয়েছিল। কিন্তু কোম্পানিটি সংশোধন করে ১০ বছর পর্যন্ত নবায়ন করেছে।

এজন্য রবিকে স্পেকট্রাম ফি বাবদ ২৩ কোটি ৯৭ লাখ ৭২ হাজার টাকা ব্যয় করতে হবে। আগামী ২০২৫ সাল পর্যন্ত ৬ কিস্তিতে রবি উক্ত টাকা পরিশোধ করতে পারবে।

(এসএএম/০৪ জানুয়ারি ২০২১)


Comment As:

Comment (0)