ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ইন্টার্নশিপ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ জানুয়ারি ২০২১) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন।
আইবিটিআরএ-এর ডাইরেক্টর জেনারেল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মতিয়ার রহমান। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৯৮ জন শিক্ষার্থী এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।
(এসএএম/০৪ জানুয়ারি ২০২১)



