রবির দর বাড়ার পেছনে কোনো কারণ নেই

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ নেই। কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে এমন তথ্যই জানায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি রবির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল ৪ জানুয়ারি নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৪ ডিসেম্বর রবি ১৫ টাকায় লেনদেন শুরু করে। ৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৩৫ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ২০ টাকা ৯০ পয়সা বা ১৩৯ শতাংশ বেড়েছে।

(এসএএম/০৫ জানুয়ারি ২০২১)


Comment As:

Comment (0)